শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে ২৩ থেকে ২৫ মার্চ সর্বসাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে

হেলাল শেখ ,সাভার :- সচেতনতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে এক তথ্য বিবরণীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা (বাসস) জানায়, ২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এদিকে অপর এক তথ্য বিবরণীতে জানানো হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনও ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো থেকে সবাইকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে, একইসঙ্গে রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে বলা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনও ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষথেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451