শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়েকে দ্বিতীয় বিয়ে দিতে শিশুকে শ্বাসরোধে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ১৯৮ বার পড়া হয়েছে

ফরহাদ হোসেন, সাভার: সাভারে মেয়ের দাম্পত্য কলহে অতিষ্ঠ হয়ে তাকে দ্বিতীয় বিয়ে দেয়ার জন্য তার ২ বছরের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন শিশুর নানা। বুধবার দুপুরে শিশুটির মা বাবলী আখতারকে আটক করছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে সাভারের ছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক নানা বাবুল ভান্ডারি পলাতক।

জানা যায়, নিহত শিশুটির নাম মো. সোয়াত। বাবলীর সঙ্গে তার স্বামী আবদুল মোমিনের বনিবনা হচ্ছিল না। তাদের দাম্পত্য কলহ চলছিল। এজন্য নাতি সোয়াতকে নিজের কাছে রেখে লালন পালন করছিলেন নানা বাবুল ভান্ডারি। সম্প্রতি মেয়ে বাবলীকে অন্যত্র বিয়ে দেয়ার চিন্তা করেন তিনি। এজন্য মেয়ের যোগসাজসে শিশু সোয়াতকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন।

পুলিশ জানায়, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451