বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলেজ ছাত্রী তনু হত্যার দুই বছর, বিচার দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ২৭০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দুই বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (২০ মার্চ)।  দীর্ঘ দুই বছরেও তার খুনিরা শনাক্ত হয়নি, নেই মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি।

তনু হত্যার খুনি চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা।

কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা তনু হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে স্লোগান দেয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তনুর মরদেহ পান।

পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451