শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর গাবতলীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ১৯০ বার পড়া হয়েছে

রাজধানীর গাবতলীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হানিফ (৪২) নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।

র‍্যাবের দাবি, এ দুজন ডাকাত দলের সদস্য।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে দারুস সালাম-গাবতলী বাসস্ট্যান্ডের উল্টো পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চাপাতি, ছুরি, রামদা ও পিস্তল উদ্ধার করেছেন র‌্যাব সদ্যসরা।

র‌্যাব-১০-এর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  জানান, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত বাদশা ও হানিফকে ঢামেকে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর  ৫টার বাদশাকে মৃত ঘোষণা করেন। হানিফকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর কাছ থেকে নিহতের নাম জানা যায়।

বাদশার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451