বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরাম নেতা গুলিবিদ্ধ, দুই নেত্রীকে অপহরণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রাঙামাটিতে দুর্বৃত্তদের হামলায় গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এসময় হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও হামলাকালে একটি বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকালে সদর উপজেলার কতুকছড়ি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলছে।

স্থানীয়রা জানান, সকালে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্দু চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব ফোরামের সভাপতি ধর্ম সিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারণ দয়াসোনা চাকমাসহ কয়েকজন কতুকছড়ি আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন।

এসময় একদল দুর্বৃত্ত ওই বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে ধর্ম সিং চাকমার পায়ে গুলি করে। হামলাকালে অন্যরা পালিয়ে যেতে পারলেও মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়াও যাওয়ার সময় বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

এ ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।

পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্দু চাকমা জানান, ধর্ম সিং চাকমাকে গুরুতর আহতাস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধ ও দুজনকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451