রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিমান দুর্ঘটনায় আহত রাশেদ ঢামেক বার্ন ইউনিটে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজে আহত যাত্রী শেখ রাশেদ রুবায়াতকে আজ শনিবার দেশে আনা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহত যাত্রী রাশেদ রুবায়াতকে দেশে আনার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ৬ষ্ঠ তলার ভিআইপি কেবিনে রাখা হয়েছে।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আহত রুবায়াত বুকের পাজরে প্রচ- আঘাত পেয়েছেন এবং তার ডান পায়ের পুরো অংশই ভেঙ্গে গেছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় আহত অন্যদের চেয়ে রাশেদ রুবায়াতের অবস্থা অনেকটা ভালো।

তিনি বলেন, বিমান দুর্ঘটনায় আহত ৫ জনকে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত ১২ মার্চ কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন যাত্রীর মৃত্যু হয়। এরমধ্যে ২৬ জন বাংলাদেশী রয়েছে।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন অন্যরা হলেন- শাহরিন আহমেদ, মেহেদী হাসান অমিয়, মেহেদীর স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও মেহেদীর ফুফাত ভাই ফারুক হোসেন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451