বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি সোনার বার উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৬০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

চট্টগ্রামের শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে পরিত্যাক্ত অবস্থায় ৫০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে বিমানবন্দরের অ্যারাইভাল বেল্টের কাছের একটি টয়লেট থেকে এসব বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে শাহ আমানত আন্তজাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার ই জাহান সাংবাদিকদের জানান, ওই টয়লেটটিতে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পড়ে ছিল। এই ৫০টি সোনার বারের ওজন পাঁচ হাজার ৮৫০ গ্রাম। এই পরিমাণ সোনার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।

দেশের বাইরে থেকে এসব সোনার বার বাংলাদেশে আনা হয়েছে উল্লেখ করে সরওয়ার ই জাহান বলেন, তবে এই সোনা পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে সবশেষ গত ১০ মার্চ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451