রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় পৌঁছেছেন মেহেদী, স্বর্ণা ও অ্যানি, রোববার ফিরছেন আরও ৩ জন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

নেপালে বিমান দুর্ঘটনায় আহত বাংলাদেশি স্বর্ণা, মেহেদী ও অ্যানিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শারীরিকভাবে সুস্থ থাকায় তাদের বাসায় পাঠানো হচ্ছে।

এদিকে ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে কবির হোসেন, শাহিন ব্যাপারি, রাশেদ আহম্মেদকে রোববার দেশে আনা হবে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বলেন, নেপালে যে চিকিৎসকদল গেছেন, তাদের সঙ্গে আজ সকালে সর্বশেষ কথা হয়েছে। তারা আমাকে যে তথ্য দিয়েছেন, তা হলো নেপালের বিভিন্ন হাসপাতাল ঘুরে ৮ জন রোগীকে পেয়েছেন, যারা ক্রিটিকালি বার্ন্ট পেসেন্ট।

তিনি আরও বলেন, এদের মধ্যে দুইজন পেসেন্টের অবস্থা গুরুতর। এখনও স্টেবল হননি। একজন পেসেন্ট খুব সিরিয়াস। আর বাকি পাঁচজন পেসেন্টকে তারা শিফট করতে পারবেন ঢাকায়। ওদেরকে এয়ারপোর্ট থেকে হাসপাতালেই নিয়ে আসতে হবে। আরও অবজার্ভেশনে রাখতে হবে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শাহারিন আহমেদ শারীরিকভাবে সুস্থ বলেও জানিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সব থেকে বড় এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় ২৬ বাংলাদেশি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451