সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দুদক প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যস্ত : রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অনাচারের বিরুদ্ধে জাতিকে নির্বাক করার জন্যই সকল সময়ের গণতন্ত্র প্রতিষ্ঠার অসীম সাহসী বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে। অন্তহীন ক্ষমতালিপ্সার কারণে প্রধানমন্ত্রী হিতাহিত বিবেচনাহীন, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। আর তাঁর ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রস্তুত থাকে দুদক এর মতো দপ্তরগুলো। দুদক প্রধানমন্ত্রীর চাহিদা মেটাতে বিএনপিকে নিজ দেশেই পরাধীনতার সৃদৃঢ় বন্ধনে বন্দী করতে বেপরোয়াভাবে কাজ করছে।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের শীর্ষ ব্যক্তিদের লুটপাটের বিরুদ্ধে যাতে কোনো আওয়াজ না ওঠে সেজন্য গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করা হয়েছে এবং সোচ্চার বিরোধী দলকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণে বেগম খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ হয়ে পড়ছে। বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে সরকারি চক্রান্ত লক্ষ্য করছে বাংলাদেশের প্রতিটি মানুষ।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে জিম্মি করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। শুধুমাত্র ব্যক্তিগতভাবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451