শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিসন্ত্রাস নির্মূল ও ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করুন : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ-

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-সন্ত্রাসের উৎপাত বন্ধে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলা উচিত।

আজ বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি ও ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর আক্রমণের প্রতিবাদে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রফেসর এমিরেটাস ড. আনিসুজ্জামান পদ্মভূষণের সভাপতিত্বে শাহরিয়ার কবির, ড. মুনতাসির মামুন, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমূখ সভায় অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের জোর দাবি তুলে ধরেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পঁচাত্তরের পর জেনারেল জিয়া সংবিধানের মূল চারনীতি বাদ দেয়া, রাজনীতিতে রাজাকার আমদানি, বঙ্গবন্ধুর খুনিসহ অন্যান্য খুনিদের রক্ষা এবং ধর্ম ও সামরিকতন্ত্র মিশ্রিত গণতন্ত্র নামের জগাখিচুড়ির মধ্যে বিএনপি নামক রাজনীতির বিষবৃক্ষ জন্ম দেয়ার চার ষড়যন্ত্র করেন।

তিনি বলেন, আর সেই থেকে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি তোষণ করে আসছে, যার পরিণতি জঙ্গি-সন্ত্রাসের উৎপাত। মুক্তিযুদ্ধের চেতনার সকল মানুষ চায় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ হোক।

এরপর সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ঢাকা পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আবুল কাশেম দুলাল ও ইকবাল হায়দার চৌধুরীর হাতে তুলে দেন ঢাকা পদাতিক সম্মাননা স্মারক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451