শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় কবিরাজি হালুয়া খেয়ে দুই পোশাক শ্রমিকের প্রাণ গেলো !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ২২৩ বার পড়া হয়েছে

 হেলাল শেখ, সাভার :-   ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় কবিরাজি হালুয়া খাদ্য বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও দুই যুবক, নিহত ও চিকিৎসাধীন সবাই পোশাক শ্রমিক। এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপতালের ডিউটি ম্যানেজার বাবুল হোসেন জানান, গত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে গুরুত্বর অসুস্থ অবস্থায় জিল্লুর রহমান, মোতালেব মিয়া, শামীম ও ফরিদ উদ্দিন নামের ৪ যুবককে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনেরা। এসময় কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য আইসিওতে প্রেরণ করেন। এর পরে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় অপর একজন মোতালেব মিয়া মারা যান। এবং বর্তমানে আইসিওতে শামীম ও ফরিদ উদ্দিনের চিকিৎসা চলছে। খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, নিহত মোতালেব শেখ টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন ধবুলিয়া গ্রামের সবুজ শেখের ছেলে। নিহত জিল্লুর আবেদিন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও অসুস্থ শামীম শেখ একই গ্রামের আবুল শেখের ছেলে। তবে অসুস্থ ফরিদ উদ্দিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই আশুলিয়ার ভাদাইল এলাকার মো. আলীর বাসায় ভাড়া থাকতো। এছাড়া তারা সবাই বিভিন্ন পোশাক কারখানায় কাজ করে আসছিলো। এ বিষয়ে আশুলিয়ার ভাদাইলের মোঃ আলীর বাড়ির কেয়ারটেকার নরুল হক জানান, নাসির উদ্দিন, মোতালেব হোসেন আপন দুই ভাই। তারাসহ একই গ্রামে ৫ জন এখানে ভাড়া বাসায় বসবাস করতো ও বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতো। রাতে কি যেন খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, বিষটি আমরা মৌখিক ভাবে জানতে পেরেছি। পুলিশের একটি দল আশুলিয়ার ভাদাইল ওই ঘটনাস্থলে খোঁজখবর নিচ্ছেন, অপর একটি দল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ খবর নিচ্ছেন বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451