বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় অপহরণ , মুক্তিপন দাবী গ্রেফতার-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া
উপজেলায় এস এস সি পরীক্ষার্থী মেহেদী হাসান অপহরণের ১০ দিন
অতিবাহিত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ । অপহরণকৃত ছাত্রের বাড়ী
উপজেলার ১নং নাওগাও ইউনিয়নের শিবপুর গ্রামে। এ ঘটনায় তুষার নামে
এক যুবককে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো
হয়েছে।
মা মিনারা খাতুন জানায়, ৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে পুত্র মেহেদীর
মোবাইল ফোনে বন্ধুর একটি কল আসে। কিছুক্ষণ পর মেহেদী স্থানীয়
কেশরগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সারাদিন মেহেদির
কোন খবর না পেয়ে সন্ধায় তার মা মোবাইলে ফোনে একাধিকবার চেষ্টা করলে
ফোন বন্ধ পায়। পরদিন দুপুরে ফোনে মেহেদীর মোবাইল থেকে মা মিনারার
মোবাইলে আসা ম্যাসেজে ৬ লাখ টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারীরা।
ফুলবাড়িয়া থানা একটি জিডি হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের
স্কুল ছাত্র নিখোঁজের সুত্র ধরে ১২ মার্চ সোমবার পার্শ্ববর্তী গ্রাম
পলাশীহাটার গফুরের পুত্র তুষারকে গ্রেফতার করে। ঐদিন রাতে অপহৃতের মা
মিনারা খাতুন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা করে।
মামলার তদন্তকারী অফিসার এস.আই সাইদুর রহমান বলেন, অপহৃত
শিক্ষার্থীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451