শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেপালে বিমান দুর্ঘটনায় আহত মেহেদী, বেঁচে আছি এটাই বিশ্বাস হচ্ছে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
মেহেদী হাসান মাসুম শ্রীপুর পৌর এলাকার এসরোটেক্স
নামের একটি কারখানার ফ্যাসন ডিজাইনার হিসেবে
কর্মরত ছিলেন। গত চারমাস আগে সায়েদা
কামরুন্নাহার স্বর্ণার সাথে তাঁর বিয়ে হয়।
নববিবাহিত দম্পতির এটাই প্রথম পর্যটক হিসেবে
ভ্রমন ছিল। ভ্রমনের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর স্বজন
ফারুক হোসেন দম্পতির তিন সদস্য।
মেহেদী হাসান মাসুম চোখের সামনে থেকে দেখেছেন
মৃত্যুদুতকে, যন্ত্রণায় মানুষগুলোর ছটফটানির চিত্র গুলো
এখন সামনে ভেসে বেড়াচ্ছে। এমন দুঘটনার পরও নিজে ও
তাঁর স্ত্রী যে বেঁচে আছেন, এটাই বিশ্বাস হচ্ছে না।
তবে চোখের সামনে স্বজন হারানোর বেদনায় বেঁচে
থাকার আনন্দ এখন আর তাঁর নেই।
সোমবার দুপুরে যখন বিমানটি দুর্ঘটনায় পতিত হন
সেদিন সন্ধ্যায় বাবা তোফাজ্জল হোসেনকে
মুঠোফোনে জানিয়েছিলেন সে বেঁচে আছেন। এর পর
থেকেই নেপালের কাঠমন্ডু মেডিকেল কলেজ হাসপাতালের
বিছানায় থেকে পরিবারের সাথে মুঠোফোনে কথা বলে
স্বজনদের সান্তনা দিচ্ছেন তিনি। আর মাঝে মধ্যে
দুর্ঘটনার বর্ণণাও দিচ্ছেন।

মেহেদী হাসান মাসুমের বরাত দিয়ে তাঁর বাবা
তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার আগে কিছুক্ষনের
মধ্যে বিমানটি অবতরনের প্রস্তুতি নিচ্ছিল, আর
পর্যটকদের মধ্যে ছিল অন্যরকম আনন্দ। বিমানটি নামতে
গিয়ে কিসের সঙ্গে যেন ধাক্কা খেল। আমরা ছিলাম
বিমানের মাঝামাঝি , এসময় পিছন থেকে আগুনের
ধোয়া দেখা গেল। বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে দেখি
বিমানটি দ”ুভাগ হয়ে গেল। আমি প্রথমে লাফিয়ে পরি,
পরে স্ত্রীকে নামাই এরপর ভাইয়ে স্ত্রীকে নিচে নামাই।
কিন্তু প্রিয়ক ও তার শিশু সন্তানকে নামাতে পারিনি
এরআগেই আগুন ধরে যায়।
এদিকে নেপাল অবস্থান করা প্রিয়কের স্বজন সোহানুর
রহমান সোহাগ বুধবার সকালে জানান,বিমান
দুর্ঘটনায় প্রিয়কের স্ত্রী আলমুন নাহার এনির পা ভেঙ্গে
গেছে। নিজে চিকিৎসাধীন থাকাবস্থায় স্বামী ও
সন্তানের খোঁজে এখনও কেদেই চলছেন।মেহেদীর স্ত্রী
সাইদা কামরুননাহার স্বর্ণা আইসিইউতে রয়েছেন।
সেও কথা বলতে পারছেন না। তবে চিকিৎসকরা নিশ্চিত
করেছেন বেঁচে থাকা সদস্যরা প্রত্যেকেই শঙ্কামুক্ত।
এদিকে বিধ্বস্ত বিমানে থাকা শ্রীপুরের পাঁচ সদস্যের
মধ্যে ফারুক হোসেন প্রিয়ক ও তাঁর তিন বছর বয়সী
শিশু কন্যা নিহত হয়েছেন। তাঁদের কফিনবন্দি লাশের জন্য
অধির আগ্রহের প্রতিক্ষা যেন শেষ হচ্ছে না স্বজন ও
প্রতিবেশীদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451