বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কিছুতে ভয় পাইনি এখনও পাচ্ছি না : জাফর ইকবাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৩৮৮ বার পড়া হয়েছে
জাফর ইকবাল

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে সিএমএইচ ছাড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার সকালে জাফর ইকবালের চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সামরিকবাহিনীর কর্মকর্তারা তাকে সিএমএইচে বিদায় জানান। ছুরিকাহত হয়ে ১১ দিনের চিকিৎসা শেষে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে কর্মস্থল শাবি ক্যাম্পাসে যাওয়ার সময় তিনি বলেছন, আমি ভালো আছি। আমি কখনও কোনো কিছুতে ভয় পাইনি এবং এখনও পাচ্ছি না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীকে সবার ভালোবাসতে হবে। তা হলেই পৃথিবীটা অনেক সুন্দর হবে। তার সুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সেলাই কাটা হয়েছে। আমার হাতে ও পিঠে এখনও স্টিচ লাগানো রয়েছে। সেগুলোর জন্য আবার আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন সুস্থ আছি।

জাফর ইকবালকে মানসিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি। আমি এসব বিষয়ে কোনোদিন ভয় পাইনি আর এখনও পাচ্ছি না। যে মঞ্চে আমার ওপর হামলা হয়েছিল আজ আবার সেখানেই আমার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করব।

গত ৩ মার্চ সন্ধ্যায় জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল নামের এক দুষ্কৃতিকারী। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওইদিনই ঢাকা সিএমইচে হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451