শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে নদীর পাড় থেকে অজ্ঞাত শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ১৭৩ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে অজ্ঞাত এক শিশুর
(৭) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে
নান্দিয়া সাঙ্ধসঢ়;গুইন গ্রামের বানার ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল
ত্রিমোহনী নদীর পাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান
মিয়া জানান,সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে
ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির গলা কাটা
ছিল। ধারণা করা হচ্ছে শিশুটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ
এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের শরীরে কোনো
কাপড় ছিল না।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান
পুলিশের এই কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451