বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানুষের হৃদস্পন্দন মাপতে ড্রোন অবিষ্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৪০৩ বার পড়া হয়েছে

প্রযুক্তির ফলে অনেক অনেক অসাধ্যই সাধন হচ্ছে। যা মানুষের কল্পনাতেও ছিল না তাই সম্ভব হয়ে যাচ্ছে একের পর এক।

এমন এমন অভাবনীয় সব জিনিস বিজ্ঞানীরা আবিষ্কার করছে যা মানুষের বিশ্বাসেরই বাইরে।

এবার নাকি আধুনিক প্রযুক্তির কল্যাণে দূর থেকে মাপা যাবে মানুষের হৃদস্পন্দন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা এমনই এক ড্রোন বা চালকবিহীন ছোট উড়ুক্কু যান তৈরি করেছেন, যা দূর থেকে মানুষের হৃদস্পন্দন মাপতে সক্ষম হবে।

গবেষকদের দাবি, ড্রোনটি ৬০ মিটার দূর থেকে মানুষের হৃদস্পন্দন মাপতে সক্ষম। বিভিন্ন মানবিক বিপর্যয়ের সময় এটি কাজে লাগানো যাবে।

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার গবেষক জাভান চাহালের নেতৃত্বে একদল গবেষক সম্প্রতি ওই ড্রোন প্রদর্শন করেন।

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, ‘ড্রোনটিতে ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে হৃৎস্পন্দনের খুঁটিনাটি নির্ধারণ করা যাবে।’

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) এ গবেষণায় সাহায্য করেছে।

তবে, এ ড্রোনের নেতিবাচক দিক সম্পর্কেও সতর্ক করেছেন গবেষক চাহাল। এটি চাইলে গোয়েন্দাগিরি, এমনকি অস্ত্র হিসেবেও ব্যবহার করার আশঙ্কা তৈরি হতে পারে। এ ছাড়া এই ধরনের ড্রোনের তথ্য দুর্বৃত্তদের হাতে গেলে সর্বনাশ ঘটতে পারে।

তথ্যসূত্র: আইএএনএস


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451