বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ২৫৮ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোরের সিংড়া উপজেলায় মাটিবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হাফেজ
মাওলানা আবু সালেহীন (৩২) নামে এক ইমাম নিহত হয়েছেন।
আজ রবিবার (১১ মার্চ) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের পম গ্রামের পাকা
সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেহীন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাঁরাদহ গ্রামের
মৃত ইব্রাহিম আকন্দের ছেলে। তিনি সিংড়ার কুশাবাড়িয়া গ্রামের জামে
মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাত হোসেন জানান,
হাফেজ মাওলানা আবু সালেহীন সকালে মোটরসাইকেলে করে সিংড়া যাচ্ছিলেন।
পথে শেরকোল ইউনিয়নের পম গ্রামে একই দিকে যাওয়া মাটি বোঝাই একটি
ট্রলিকে অতিক্রম করতে গেলে ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এতে ট্রলির নিচে চাপা পড়ে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451