শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ১৮৭ বার পড়া হয়েছে

টি.আই সানি, শ্রীপর (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী বাস চাপায় এক গার্মেন্টস শ্রমিক
ইকবাল হোসেন সরকার (৪০) নিহত হয়েছেন। নিহত ইকবাল গোপালগঞ্জ
সদর উপজেলার খালিয়া গ্রামের আলালউদ্দিনের ছেলে। শনিবার সকাল সাড়ে
১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। পাড় হওয়ার সময় গাড়ী চাপায় সে নিহত হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন
জানান, নিহত ইকবাল শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকার তাকওয়া
ফেব্রিক্স কারখানার শ্রমিক। চাকরির পাশাপাশি সে ছুটিতে ঝালমুড়ি
বিক্রি করতো। শনিবার সকালে কারখানায় রাতের শিফটে কাজ থাকায়
সকালে ঝালমুড়ি বিক্রি করতে বের হয়। মহাসড়কের আনসার রোড
এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাওনা চৌরাস্তাগামী প্রভাতী-বনশ্রী
পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে
মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও
চালক পালিয়ে গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451