রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা গ্রহনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২০৯ বার পড়া হয়েছে

মোজাম্মেল হক,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, শিক্ষা গ্রহনের
পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে
হবে।তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ।এরাই একদিন এমপি, মন্ত্রী,
প্রধান মন্ত্রী, সচিব ও সরকারী কর্মকর্তা হয়ে দেশ পরিচালনা করবে।তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
তারা জানতে না পারলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ কি তা বুঝতে ও জানতে পারবে না।তিনি আজ শনিবার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাওড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি
উপলক্ষে এক সুবর্ন-জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেন, জমি-জমা ও সহায় সম্পদ ভাগ
হয়।কিন্ত শিক্ষা এমনই এক সম্পদ যা কখনো ভাগ করে দেওয়া যায়না।যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি
তত বেশী উন্নত।তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার জন্য
সবাইকে অনুরোধ জানান।বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পরীক্ষার ফলাফল ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ দেখে
তিনি ভয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি বেশ কিছু অনুদানের ঘোষনা দেন।
সাবেক অতিরিক্ত সচিব ও পিএসসির সাবেক সদস্য মো. ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
মো. একাব্বর হোসেন, ড. ফারুক হোসেন, ইয়েছিনা জয়া ইভানভনা(মস্কো রাশিয়া), ড. চৌধুরী
কামরুজ্জামান, ড. রমিজ আজাদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আবু সাইদ ভুইয়া, প্রকৌশলী
আলগীর জলিল(মস্কো রাশিয়া), সাবেক প্রধান শিক্ষক মো. মর্তুজ আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
হাবিবুর রহমান , বর্তমান ছাত্রী তামান্না আক্তার, প্রাক্তন ছাত্রী নিলুফা ইয়াসমিন ও ভাওড়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451