শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সঙ্গীত চলাকালে সেলফি তুলতে ব্যাস্ত মহিলা বিষয়ক কর্মকর্তা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৬৭ বার পড়া হয়েছে
জাতীয় সঙ্গীত চলাকালে সেলফি তুলতে ব্যাস্ত মহিলা বিষয়ক কর্মকর্তা

 

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
পার্বতীপুরে জাতীয় সঙ্গীত চলাকালে উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তাকে মোবাইলে সেলফি তোলায় ব্যাস্ত থাকতে দেখা
গেছে।
৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশের ন্যায়
দিনাজপুরের পার্বতীপুরে র‌্যালী, আলোচনা সভা ও সাস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সকাল ১১ টায়
র‌্যালী শেষে আলোচনা সভার পূর্ব মুহুর্তে স্বাধীনতার মাস উপলক্ষে
জাতীয় সঙ্গীত শুরু করা হলে উপস্থিত সকলেই সম্মেলিত ক›েঠ এতে
অংশগ্রহণ করেন। জাতীয় সঙ্গীত চলকালে স্টেজে অন্যান্য অতিথিদের
সাথে উপস্থিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা
সুলতানা রুবি তার মোবাইল ফোনে সেলফি তোলা নিয়ে ব্যাস্ত
ছিলেন। এ বিষয়টি নিয়ে চারিদিকে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
অনেক ত্যাগ, তিতিক্ষা ও কষ্টের বিনিময়ে অর্জিত বাঙ্গালী জাতীর
পরিচয় বহনকারী এই জাতীয় সংঙ্গীতের সময় সেলফি তোলায়
জাতীয় সংঙ্গীতকে অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করছেন
সমাজের সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের
কাছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ নিয়ম সবার জন্যই
সমান। জাতীয় সঙ্গীত চলাকালে সকলকে দাড়াতে হবে এবং কোন
প্রকার নড়চড়া ছাড়াই তা শুনতে হবে। সেলফি তোলার বিষয়ে তিনি
বলেন যদি কেউ এরকম কিছু করে থাকে তবে তা ঠিক করেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451