সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় হেযবুত তওহীদের কর্মীসভা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৫৯ বার পড়া হয়েছে

হেলাল শেখ, নিজস্ব প্রতিবেদক: গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুরে, হেযবুত তওহীদের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক কর্মিসভা অনুষ্ঠিত হয়। ১০.০৩.২০১৮ ইং রোজ শনিবার) অনুষ্ঠিত এ কর্মিসমাবেশে হেযবুত তওহীদের জনকল্যাণমূলক কার্যক্রমকে কিভাবে আরও বেগবান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক সংগঠনটির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব আলম। মুখ্য আলোচক তার বক্তব্যে, তিনি বলেন, আমরা যতদিন পর্যন্ত না আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হিসেবে মেনে না নেব ততদিন পর্যন্ত সেই কাক্সিক্ষত শান্তি আসবে নাতিনি বলেন মানব জাতি আজ শত শত দলে বিভক্ত। মুসলিম জাতির মধ্যেও আজ হাজারো দল-ফেরকা-মতবাদ সৃষ্টি হয়েছে। তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করছে, স্বজাতির উপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু এ অবস্থা বেশিদিন থাকতে পারে না। তাই আমাদের সকলকে ধর্মের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ-রসুলের দেখানো পথে। তিনি বলেন, দেশে চলমান সঙ্কট মোকাবেলায় হেযবুত তওহীদ সারাদেশে নিঃস্বার্থ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের মানুষকে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতন করতে এই কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি দেশ ও জাতি রক্ষায় এ জনকল্যাণমূলক কার্যক্রমকে প্রতিটি জনপদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ কালিয়াকৈর উপজেলা সভাপতি মো: জুলহাস উদ্দিন, সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী ,অর্থবিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম, প্রচার সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, সমাজসেবক মো: আ: রশিদ, সমাজ সেবক মো: আবুল বাসার, মো: লাবিব মোন্ডল, প্রমূখ, এছাড়াও অনুষ্ঠানে হেযবুত তওহীদের কালিয়াকৈর উপজেলার সদস্য-সদস্যা ও নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451