মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর বেগমগঞ্জে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৫৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে উপজেলার একলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী পূর্ব একলাশপুর গ্রামের সোলায়মানের ছেলে ও রবিন আব্দুল কাদেরের ছেলে।

এলাকাবাসী জানান, মাছ ধরে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আলী ও রবিন। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের ওপর হামলা ও গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে পুকুরে পড়ে মারা যান রবিন। অন্যদিকে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে কুপিয়ে হত্যা করা হয় আলীকে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451