শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একদিনের ব্যবধানে ফুলবাড়ী ও নবাবগঞ্জে অজ্ঞাতনামা দুইজনসহ তিনজনের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
একদিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী ও নবাবগঞ্জে অজ্ঞাতনামা দুইজনসহ
তিনজনের লাশ উদ্ধারসহ সংশ্লিষ্ট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে
পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন,
উপজেলার বেতদীঘি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জব্বার ষাট বছর বয়স্ক অসুস্থ্য
অজ্ঞাতনামা এক বৃদ্ধকে গত বৃহস্পতিবার (৮মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধিন অবস্থায় পরদিন শুক্রবার (৯মার্চ) ওই বৃদ্ধ মারা
যান। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য মর্গে পাঠানোসহ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (৮মার্চ) ভোরে নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নের
বাজিতপুর মহাসড়কের পার্শ্বে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ বলেন, স্থানীয়দের সংবাদের
ভিত্তিতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো
হয়েছে। একইভাবে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা
আজিজুল ইসলামের বাড়ি থেকে হবিবার রহমান (৭৫) নামের এক ব্যক্তির ঘরের
বর্গার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হবিবর রহমান আজিজুল
ইসলামের ভাই এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ওই দুই ঘটনায়
থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন
পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। #


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451