রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মোহাম্মদপুরে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ১৫২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় খালে পড়ে পাঁচ বছরের নিখোঁজ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুর নাম জিসান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে নবোদয় হাউজিং এলাকায় বাজারসংলগ্ন একটি কালভার্টের ওপর খেলার সময় ওই শিশুটি খালে পড়ে যায়। পরে জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শিশুটিকে উদ্ধার করার তৎপরতা শুরু করে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে শিশু জিসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিখোঁজ জিসানের বাবার নাম হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451