শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকার খালেদা জিয়ার জামিনে প্রভাব খাটিয়েছে : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ২২৭ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ-

প্রহসনের কোনো নির্বাচন হলে তা মানা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় পার্টি (কাজী জাফর অংশ ) এ আলোচনা সভা আয়োজন করে।

ফখরুল বলেন, দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, মানুষের নূন্যতম অধিকার নেই। গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে আনতে দুর্বর আন্দোলন করতে হবে। আন্দোলন করেই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন, তারা স্বপ্ন দেখছেন।

তিনি খালেদা জিয়ার জামিনের বিষয়ে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো ব্যক্তিকে সাজা দেওয়ার পর জামিন পাওয়া তার অধিকার। কিন্তু সেখানেও সরকার প্রভাব খাটিয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে রাজকে গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, নিজেকে রক্ষা করার জন্য সে আমাকে জড়িয়ে ধরেছিল। আমার কষ্ট হলো, তাকে রক্ষা করতে পারিনি।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, জাগপার সভাপতি রেহেনা প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451