শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আর বাড়ি নেই এমন মুক্তিযোদ্ধাদের ৮ হাজার বাড়ি তৈরি করে দেবে সরকার।

আজ বিকেলে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, স্বাধীনতার মাস এই মার্চ থেকেই মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। জীবিত সকল মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রেকর্ড করা হচ্ছে।

মুক্তিযুদ্ধের সম্মুখযুদ্ধের স্থান ও বধ্যভূমি সংরক্ষণ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধার নামে নিজ নিজ এলাকার নামকরণ করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও কার্ড দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন এ কে এম সেলিম ওসমান এমপি, হোসনে আরা বাবলী এমপি, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ।

এর আগে সকালে জেলার দেড় হাজার মুক্তিযোদ্ধার অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে বিপুল সংখ্যক মানুষ দুই পাশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বাসা টার্মিনাল এলাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন এ কে এম সেলিম ওসমান এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, এ কে এম শামীম ওসমান এমপি, হোসনে আরা বাবলী এমপি প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451