বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধামরাইয়ে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক হেলাল শেখঃ ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নে হেযবুত তওহীদের সদস্য মো. শহিদুল ইসলামের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক কর্মিসভা অনুষ্ঠিত হয়। ০৭.০৩.২০১৮ ইং রোজ বুধবার) অনুষ্ঠিত এ কর্মিসমাবেশে হেযবুত তওহীদের জনকল্যাণমূলক কার্যক্রমকে কিভাবে আরও বেগবান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক সংগঠনটির মানিকগঞ্জ জেলার সভাপতি জনাব মহিদুর রহমান। মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সমাজে আজ অন্যায়, অশান্তি, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদের জয়জয়কার। নীতির উপর আজ দূর্নীতি বিজয় লাভ করেছে। সত্যের উপর আজ মিথ্যার আধিপত্য। এমতাবস্থায় আমাদের চারপাশে আর্তমানবতার হাহাকার উঠছে ‘শান্তি চাই, শান্তি চাই’। কিন্তু সেই কাক্সিক্ষত শান্তির দেখা আমরা পাইনি। তিনি বলেন, আমরা যতদিন পর্যন্ত না আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হিসেবে মেনে না নেব ততদিন পর্যন্ত সেই কাক্সিক্ষত শান্তি আসবে না। হেযবুত তওহীদের এমাম বলেন, মানব জাতি আজ শত শত দলে বিভক্ত। মুসলিম জাতির মধ্যেও আজ হাজারো দল-ফেরকা-মতবাদ সৃষ্টি হয়েছে। তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করছে, স্বজাতির উপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু এ অবস্থা বেশিদিন থাকতে পারে না। তাই আমাদের সকলকে ধর্মের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ-রসুলের দেখানো পথে। তিনি বলেন, দেশে চলমান সঙ্কট মোকাবেলায় হেযবুত তওহীদ সারাদেশে নিঃস্বার্থ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের মানুষকে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতন করতে এই কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি দেশ ও জাতি রক্ষায় এ জনকল্যাণমূলক কার্যক্রমকে প্রতিটি জনপদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। হেযবুত তওহীদের ধামরাই উপজেলার সাধারন সম্পাদক হেমায়েত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নে হেযবুত তওহীদের সদস্য ও সঙ্গিত শিক্ষক লাল মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নে হেযবুত তওহীদের সাভাপতি দুদু মিয়া, ধামরাইয়ের নান্নার ইউনিয়নে হেযবুত তওহীদের সাধারন সম্পাদক মন্নাফ মিয়া, প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হেযবুত তওহীদের ধামরাই উপজেলার সদস্য-সদস্যা ও নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451