সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এএফসি কাপে আবাহনীর হার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ২৫৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী আবাহনী লিমিটেড এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) কাপে তাদের যাত্রা পরাজয় দিয়েই। মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশের জায়ান্ট ক্লাবটি।

আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের ‘ই’ গ্রুপের খেলায় নিউ রেডিয়েন্টের বিপক্ষে মাঠে নামে আবাহনী। প্রথমার্ধে  দুই দলই তেমন কোনো সুযোগ পায়নি গোল করার মতো। ফলে প্রথমার্ধ  থাকে গোলশূন্য।

তবে দ্বিতীয়ার্ধে  দুই দলই মরিয়া হয়ে গোল করার সুযোগ খুঁজতে থাকে। তবে শেষ পর্যন্ত গোলের সুযোগ পায় রেডিয়েন্ট। ম্যাচের ৫৮ মিনিটে আলী ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপের এই দলটি। মোহামেদ উমায়েরের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ফাসিরের নেওয়া কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

গোল খেয়ে আবাহনী বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে। গোল পরিশোধ করতে মরিয়া দলটিকে ম্যাচের ৬৫ মিনিটে হতাশ করে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় আবাহনীকে। কম খেলোয়াড় নিয়েও আবাহনী ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করার দারুণ দুটি সুযোগ পায়। তবে তারা কাজে লাগাতে পারেনি। ফলে নিউ রেডিয়েন্টের বিপক্ষে এক গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আবাহনীকে।

‘ই’ গ্রুপের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। ভারতের মাটিতে স্কাই ব্লুসের বিপক্ষে ব্যাঙ্গালুরু এফসি মুখোমুখি হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451