বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

 

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও :-  অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের
উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ
ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন
করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ
মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য
রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-
সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সূচরিতা দেব,
সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম পারুল, প্রশিক্ষন, গবেষনা ও
পাঠাগার সম্পাদক রোমা ঘোষ, হরিপুর উপজেলা শাখা আহ্বায়ক
সাবিনা ইয়াসমিন রিপা, ঠাকুরগাঁও উদিচির সহ-সভাপতি
রেজাওয়ানুল হক রিজু, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক হোসেন
শান্তি প্রমূখ।
বক্তারা এসময় জাফর ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, জাফর
ইকবালের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। বিভিন্ন সময়
যখন হামলা হয় তখন আমরা দেখেছি কীভাবে সেগুলোকে ধামাচাপা
দেয়া হয়েছে। কীভাবে বিচারহীনতার ভুগছে সাধারণ মানুষ। এই
হামলার ঘটনা প্রমাণ করে দেশের মানুষরা ও আমরা কেউ নিরাপদ নই।
উল্লেখ্য, গত শনিবার শাবিতে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে
ড. জাফর ইকবালের উপর হামলা করে ফয়জুর রহমান নামের এক
সন্ত্রাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451