বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচ‌নের পথ সং‌কুচিত করছে সরকা‌র : আমীর খসরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে
নির্ব‌াচ‌নের পথ সং‌কু‌চিত কর‌ছে সরকার : আমীর

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বিএনপির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‌বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়াকে মিথ্যা, সাজানো মামলায় সাজা দিয়ে কারাগা‌রে রে‌খে আগামী নির্বাচ‌নের পথ সং‌কুচিত করছে সরকা‌র।’ তিনি বলেন, ‘বিএন‌পি যা‌তে আগামী নির্বাচ‌নে অংশ নিতে না পা‌রে, সরকার সে জন্য ষড়যন্ত্র কর‌ছে।’

‌আজ রোববার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে খসরু এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

‌আমীর খসরু ব‌লেন, ‘এ সরকারের আমলে যে বাংলাদে‌শের মানু‌ষের ভোটাধিকার, মানবিক, নাগরিক ও মৌলিক অধিকার লঙ্ঘিত হ‌চ্ছে, তা সমস্ত বিশ্ব দেখছে। বি‌শ্বের বিভিন্ন দেশের প্রতি‌নি‌ধিদল এসে ব‌লে যা‌চ্ছে, তারা সব দ‌লের অংশগ্রহ‌ণে সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন চায়। তাঁরাও বলছেন, বি‌রোধী দলকে সভা-সমা‌বেশ করার সুযোগ দি‌তে হ‌বে। এতেই প্রমাণ হয়, দে‌শে গণতন্ত্র নাই, স্বৈরতন্ত্রের মতো একদলীয় শাসন চল‌ছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো ব‌লেন, ‘খা‌লেদা জিয়া‌কে জে‌লে নেওয়া বিচা‌রিক রায় নয়, এটা সরকা‌রের রায়। খা‌লেদা জিয়া দুর্নী‌তি ক‌রে‌ছে, এটা জনগণ বিশ্বাস ক‌রে না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার এতটাই জন‌বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে যে তা‌দের কথা জনগণ বিশ্বাস ক‌রে না। সেটাও তাঁরা বুঝ‌তে পা‌রেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠ‌নের উপ‌দেষ্টা না‌ছির উদ্দিন হাজারী। এতে বক্তব্য দেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান অ্যাড‌ভো‌কেট আহ‌মেদ আজম খান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451