বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

বুলেট নয়, ব্যালেটে আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে মুক্তিযোদ্ধারা : মোজাম্মেল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২১৯ বার পড়া হয়েছে
বুলেট নয়, ব্যালেটে আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে মুক্তিযোদ্ধারা: মোজাম্মেল হক

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন,
১৯৭১ সালে বুলেটের মাধ্যমে দেশ উপহার দিয়েছে মুক্তিযোদ্ধারা।
এবাব বুলেট নয়, ব্যালেটের মাধ্যমে আওয়ামীলীগকে ক্ষমতায়
আনবে মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পরবর্তী শেখ হাসিনা ছাড়া
কোন সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করে নাই। তাই এ
দেশে শেখ হাসিনার বিকল্প নেই।
রবিবার দুপুরে লালমনিরহাট জেলার বুড়িমারী ৬নং সেক্টর
হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধার কারণেই আজ ভুয়া
মুক্তিযোদ্ধা তৈরী হচ্ছে। প্রতিদিন মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েই
চলছে। এর জন্য আমরা মুক্তিযোদ্ধারাই দায়ী।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর
কুতুবুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসাবে আরও বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
নুরুজ্জামান আহেম্মদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, সংসদ
সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা পরিষদ
চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান
রুহুল আমিন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ আলম ও

পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল
ইসলাম নাজু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451