বেনাপোল প্রতিনিধি :-
বেনাপোলের দুর্গাপুর সড়কের ব্যস্ততম অভিযাত এলাকায় আজ শনিবার গভীর
রাতে অস্রের মুখে জিম্মি করে বেনাপোলে “দৈনিক বাংলাদেশ প্রতিদিনের”
সংবাদিক ও বেনাপোল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বকুল
মাহবুব’র বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বকুল
মাহবুব সহ তার স্ত্রী ও পুত্রকে দড়ি দিয়ে বেধে নগদ ২ লাখ টাকা সহ ৪২ ভরি
সোনার গহনা লুট করে নিয়ে যায়।
সাংবাদিক বকুল মাহবুব জ্ধসঢ়;নান, রাত পৌনে ৩ টার দিকে ১০/১৫ জন’র একদল
সশস্ত্র ডাকাত বাড়ীর পেছনের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে অস্ত্রের মুখে
আমাদেরকে জিম্মি করে দড়ি দিয়ে হাত পা ও মুখ বেধে ফেলে। পরে আলমারির
চাবি নিয়ে সেখান থেকে মেয়ের বিয়ের জন্য রাখা ৪০ ভরি সোনার গহনা ও
নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ঘরের সকল মালামাল তছনছ করে
ফেলে দেয়। ২ ঘন্টা ধরে চলে ডাকাতির ঘটনা।
ডাকাতি করে চলে যাওয়ার সময় একই এলাকার নজরুল ইসলামের বাড়িতে
ডাকাতরা কইে কায়দায় প্রবেশ করে তাদেরকে বেধে ফেলে আলমারী ভেংগে ৩ ভরি
সোনার গহনা ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা
হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদšত) ফিরোজ উদ্দিন জানান, ডাকাতির ঘটনা
জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার জোর তদন্ত চলছে তবে
অভিযান অব্যহত আছে।
এ ঘটনায় বেনাপোল প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ
প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের আ টকের জোর দাবি জানান।