শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দপুরে বিশ্ব বন্য প্রাণি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে
সৈয়দপুরে বিশ্ব বন্য প্রাণি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি :- ‘বাঘ গোত্রীয়
প্রাণিরা বিপদাপন্ন, এদর রক্ষায় এগিয়ে আসুন’- এবারের প্রতিপাদ্যে বিশ্ব
বন্য প্রানি দিবসে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মার্চ) দুপুরে শোভাযাত্রাটি সৈয়দপুর পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক
প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ওই প্রতিষ্ঠান চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। সেতুবন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর
হোসেন সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মো. বজলুর রশীদ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবু, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
ঠাকুরগাঁও শাখার এভিপি ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, সাংবাদিক এম
আর আলম ঝন্টু, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বাঁশবাড়ি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি জোবায়দুর রহমান
শাহীন, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি
সংগঠনের অর্থ সম্পাদক মোরসালিন সুমন প্রমুখ।
অনুষ্ঠানে পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিন জনকে পরিবেশ
বান্ধব মাল্টার চারা উপহার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন শিক্ষার্থী মিমি,
সিফাত ও তানিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক আব্দুল্লাহ-আল
কাফি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451