বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ১০শ্রেনী ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হলো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি,চাঁদপুর:-
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ১০ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৫)। শুক্রবার ২ মার্চ বেলা সা ড়ে ১১টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
দুপুর ২টায় ওই ছাত্রীর সঙ্গে কচুয়া উপজেলার এক প্রবাসী যুবকের (৩০) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও মো. শাহিদুল ইসলাম বিয়েটি বন্ধের জন্য তাঁর প্রশাসনের মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে নির্দেশ দেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারকে বিষয়টি জানালে ইউপি চেয়ারম্যান ছাত্রীটির বাড়িতে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন।
ছাত্রীটির মা বলেন, পরিবারে অভাব-অনটন ও সামাজিক নিরাপত্তার কথা ভেবে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে তাঁর ভুল হয়েছে। সাবালিকা হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে তিনি অঙ্গিকার করেন।
ইউপি চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ পাওয়া সাথে সাথেই ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়। বাল্যবিয়ে দেওয়া দন্ডনীয় অপরাধ এবং এর কুফল সম্পর্কে ছাত্রীর মা ও অভিভাবকদেরকে অবহিত করেন।
ইউএনও মো. শাহিদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের বিয়েতে মেয়েদের ভবিষ্যত ও লেখাপড়া নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত হয় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য। এ জন্য লোক পাঠিয়ে ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451