বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো চাপ নেই বিদেশিদের ‘

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ডেস্কঃ-  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। আমরা গণতন্ত্র চর্চা করি। নির্বাচন নিয়ে যারা আমাদের উপদেশ দিচ্ছেন, তাদের দেশের গণতন্ত্রের কি অবস্থা তারা সেটা দেখুক। আমাদের দেশে নির্বাচন কীভাবে হবে সেটা আমরা ভালো জানি।

আজ শনিবার রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে আগামী ৭ই মার্চের জনসভা সফল করার লক্ষে লিফলেট বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে বলেন, একটি মহল চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তাই তারা বিদেশে প্রভু খুঁজছে। তাতে কোনো লাভ হবে বলে আমি মনে করি না।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী কাদের।

এ সময় লিফলেট বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451