রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে কেউ একদলীয় শাসন, একনায়কতন্ত্র চায় না : কামাল হোসেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

দেশে কেউ একদলীয় শাসন, একনায়কতন্ত্র বা রাজতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৪’র মত আরেকটি নির্বাচন জনগণ চায় না। আমরাও চাই না। সবাই চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন।

ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। কারণ তারাই ক্ষমতার মালিক। সেই মালিক যদি সচেতন না হয় তাহলে কোনো কিছুই করা সম্ভব নয়। তিনি দেশের মালিক হিসাবে পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হতে জনগণকে আহ্বান জানান।

কামাল হোসেন জানান, জনগণকে ঐক্যবদ্ধ করতে তাদের কথা শুনতে তিনি দেশের বিভিন্ন স্থানে যাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে না।

তিনি বলেন, দেশের জনগণের মধ্যে গণজাগরণ সৃষ্টি করে জনগণের দাবি আদায় করে নেওয়া হবে।

গণফোরাম সভাপতি প্রশ্ন করেন, দেশের টাকা কেন প্রাচার হয়ে যাচ্ছে। দেশে কি বিনিয়োগের পরিস্থিতি নেই?

এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451