রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীতে নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ১৪৯ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী,ছুরিকাঘাতে

বাংলার প্রতিদিন ডটকম :-

গাজীপুরের টঙ্গীতে ফুটপাতে চাঁদাবাজিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ওমর ফারুক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ জানিয়েছে, চেরাগ আলী মার্কেট থেকে কলেজগেইট পর্যন্ত রাস্তার ফুটপাত থেকে চাঁদা উঠানো কেন্দ্র করে ইসমাইল গ্রুপ ও শুক্কুর গ্রুপের মধ্যে বেশ কয়েক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে রাত সাড়ে ৮ টার দিকে ফুটপাতে টাকা উত্তোলনের সময় এরশাদ নগর এলাকার সন্ত্রাসী শুক্কুর ফারুককে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তার স্ত্রীর কাছে খবর আসে ওমর ফারুককে কে বা কারা ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।নিহত ওমর ফারুক টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী ইসমাইলের ছোট বোনের জামাই।  তিনি স্থানীয় আউচপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ফারুক নোয়াখালী জেলার বাসিন্দা ছিলেন।এ বিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451