বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট সুবিধার সিম আসছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০৫ বার পড়া হয়েছে
বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট সুবিধার সিম বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ- 

এবার শুধু মাত্র সিম ব্যবহার করেই পাওয়া যাবে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা। সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠান চ্যাটসিম গত বৃহস্পতিবার ইতালির মিলানে তাদের সর্বশেষ সংস্করণ চ্যাটসিম ২ সিম কার্ড অবমুক্ত করেছে।

দ্বিতীয় প্রজন্মের এই কোম্পানিটি বিনামূল্যে আনলিমিটেড ডাটা সুবিধা দেয়ার কথা দাবি করছে। পাশাপাশি ইচ্ছেমত মেসেজিং, অডিও ও ভিডিও কল করা যাবে। খবর গ্যাজেটসনাউয়ের।

জানা গেছে, এই সিমকার্ডটি পৃথিবীর ১৬৫টি দেশে ব্যবহার করা যাবে। এই সিমে জিরো রেটিং কনসেপ্ট প্রয়োগ করা হয়েছে।

সিমটি দিয়ে ওয়াইফাই এক্সেস কিংবা রোমিং ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে এই সিম কেনা ও ব্যবহারের জন্য বাৎসরিকহারে নির্দিষ্ট ফি দিতে হবে।

এর আগে চ্যাট সিম ওয়ান বাজারে আসে। সেই সিমটিতে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে ছবি পাঠানো, ভিডিও পাঠানো এবং ভয়েস কল করার সুবিধা ছিল না।

নতুন চ্যাট সিম টুতে এসকল সমস্যা দূর করা হয়েছে।আসছে ২৬ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এই চ্যাট সিম টু প্রদর্শন করা হবে।

তখন এই সিমের দাম ও কোন কোন দেশে এটি ব্যবহার করা যাবে সেটি জানানো হবে। এই সিমটি ১৬৫টি দেশের ২৫০ টি টেলিকম অপারেটরের সাথে যৌথভাবে কাজ করছে।

এই সিম ব্যবহারকারীরা বিনামূল্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার, উইচ্যাট, টেলিগ্রাম, লাইন, হাইকসহ অন্যান্য চ্যাট অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। এই সিমটি আইওএস, এন্ড্রয়েড এবং উইন্ডোজ ফোনে সমর্থন করবে। মাইক্রো, মিনি এবং ন্যানো সিম এ তিনটি স্লটে পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451