রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৪০ বার পড়া হয়েছে
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আহত

অনলাইন ডেস্কঃ-

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দৈনিক প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রমনা পার্কের পাশে  হেয়ার রোডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, মাসুদ আলম গতকাল অফিস থেকে পায়ে হেটে বাসায় ফিরছিলেন। কাকরাইল মোড় থেকে হেয়ার রোডে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। প্রথমে তারা তার মানিব্যাগ তল্লাশি করে টাকা না পেয়ে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ছিনিয়ে নেয়। মোবাইল নেয়ার পরও তার গতিরোধ করে তাকে পেটের ডানপাশে ও কাধে ছুরি চালায়।

ছিনতাইকারীরা পালিয়ে গেলে তিনি নিজেই ‍রাত সাড়ে দশটার দিকে সিএনজি করে ঢাকা মেডিকেল হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে একটার দিকে বাসায় ফিরে যান।তবে তার মোবাইল ছিনিয়ে নিয়ে গেলেও প্যান্টের পকেটে থাকা টাকা আর ব্যাগে থাকা ল্যাপটপ নিতে পারেনি ছিনতাইকারীরা।চিকিৎসকরা জানিয়েছেন মাসুদ আলম এখন শংকামুক্ত।

 

সুত্র/ আর টিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451