বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার

শ্রীপুরে রাতের আঁধারে গাছ পাচার : ধ্বংস হচ্ছে বন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের
সাইটালিয়া,বরমী ইউনিয়নের পোষাইদ,মাওনা ইউনিয়নের
শিমলাপাড়া বদনি ভাঙ্গ,রাজাবাড়ীসহ উপজেলার বিভিন্ন বন থেকে
রাতের আঁধারে কোটি কোটি টাকার মূল্যবান গজারি গাছ
পাচার হওয়ায় উজাড় হচ্ছে বন। ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ।
হুমকীর মুখে পড়ছে বন্য প্রানী। লোকবল আর প্রয়োজনীয় সরঞ্জামের
অভাবে কর্তৃপক্ষ অসহায় হয়ে পড়ছে।
এই বনে গজারি, সেগুন, চাপালিশ, কড়ই, রক্তন, জারুল, অর্জন,
আওয়াল, বাঁশ-বেতসহ ১৬৭ প্রজাতির উদ্ভিদ আর নানান
বন্যপ্রানী রয়েছে। বাহিরে থেকে এই ঘন বনের সূন্দর্য্য মন কাড়ে
দর্শনাথীদের। কিন্তু বনের ভীতরে গেলে দেখা যায় ভিন্ন চিত্র।
দাঁড়ানো মূল্যবান গাছের ফাঁকে ফাঁকে মোথা পড়ে আছে
কয়েক শত। প্রতিদিন দিন-দুপুরে জ্বালানী হিসেবে গাছ কেটে
কাঠ নিয়ে যাচ্ছেন অনেকে। প্রতিদিন রাতের আধাঁরে আস্ত গাছ
উধাও হচ্ছে বন থেকে। ধ্বংস হচ্ছে প্রাকৃতিক এই ঘন বন।
গাছ চুরি বন্ধে পরিবেশবাদী সংগঠনসহ সচেতন মহল সোচ্ছার
থাকলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের।
গহীন এই বন রক্ষায় স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধি সহ বনের
উপর নির্ভশীলদের কর্মসংস্থান প্রয়োজন। বৃহস্পতিবার সরেজমিনে
গিয়ে দেখা যায়,শিমলাপাড়া বিট আওতাধীন উপজেরার গাজীপুর
ইউনিয়নের বাঁশবাড়ি এন আর বি প্রজেক্ট সংলগ্ন গজারি গাছ
কেটে ফেলে রেখেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,কাঠ
ব্যবসায়ী আবুল কাশেম ও তার সহ পার্টনার আব্দুছ ছাত্তার বেপারী
রাতের আঁধারে গজারী গাছ কেটে গাড়ি বুঝাই করে পাচার করে।
এবং নিজমাওনা বাজারে শাহআরমের স’মিলে গজারি গাছ কাটা
হয়,পরে ওই কাঠ ঘরের খাপ কুর ধর্না হিসাবে বাজারে বিক্রি করা
হয়। আবুল কাশেম ও আব্দুছ ছাত্তার বেপারী জানান,এসব গজারি
গাছ অনেক দুর থেকে আনা হয়েছে,এই বনের গাছ

কাটিনাই,অনেক দুর থেকে এনে এই বনে রাখা হয়েছে। এবিষয়ে
শিমলা পাড়া বিট অফিসার জানে।
শিমলাপাড়া বিট কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান,
বাঁশবাড়ি কাশেম কে অনেকবার বলার পরও থেমে নেই,অনেকবার
কাশেমের গাছ আটক করাও হয়েছে। তবে পর্যাপ্ত যানবাহন,আর
প্রয়োজনীয় লোকবল না থাকায় এই বিশাল বন সঠিকভাবে পাহাড়া
দেওয়া সম্ভব হচ্ছে না। বন রক্ষায় গাছ চুরি বন্ধে দ্রুত পদক্ষেপ
নেওয়ার দাবি সচেতন মহলের।ৃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451