বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদিতমারীতে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে একজন গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১৯ বার পড়া হয়েছে
আদিতমারীতে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে একজন গ্রেফতার
হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে   আসাদুজ্জামান আসাদ(৩৫) নামে মানসিকা মেডিকেল ইনস্টিটিউটের পরিচালককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসাদুজ্জামান উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার অ্যাডভোকেট শামছুল আলমের ছেলে। তিনি ওই এলাকার মানসিকা মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, উপজেলার খাতাপাড়াস্থ মানসিকা মেডিকেল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন অ্যাডভোকেট শামছুল আলম। সেই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেছেন  প্রতিষ্ঠাতার ছেলে আসাদুজ্জামান আসাদ।
গত ৫ ফেব্রুয়ারী ব্যবহারীক খাতায় স্বাক্ষর করার জন্য প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী (নববধু) পরিচালকের স্মরনাপন্ন হলে তাকে প্রতিষ্ঠানের পাশেই তার বাসভবনে ডাকেন। ওই বাসায় যাওয়া মাত্রই পরিচালক আসাদ রুমের দরজা বন্ধ করে জোরপুর্বক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে বিষয়টি প্রকাশ না করতে নম্বর কম দেয়াসহ প্রাণ নাশের হুমকী দেয়।
অবশেষে ওই শিক্ষার্থী বিষয়টি তার স্বামীকে গত বুধবার(২১ ফেব্রুয়ারী) অবগত করলে তার স্বামী থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্তে নামে থানা পুলিশ।
তদন্তে ঘটনার সত্যতা পেলে পুলিশ ধর্ষন মামলা গ্রহন করে ধর্ষক আসাদুজ্জামানকে গ্রেফতার করে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451