মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে আলী আকবর রুপু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩০৪ বার পড়া হয়েছে
আলী-আকবর-রুপু-আইসিইউ-ইউনাইটেড-হাসপাতাল

বাংলার প্রতিদিন ডটকম ঃ- সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু। বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কিছু দিন ধরেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই গুণী সঙ্গীতকার। ডা. মুজিবুল হক মোল্লার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

প্রায় আড়াই বছর ধরে হৃদরোগে ভুগছেন আলী আকবর রুপু। এর আগে ২০১৫ সালে ইউনাইটেড হাসপাতালে তার হৃদযন্ত্রে স্টেন্ট পরানো হয়।

কিছুদিন আগে তিনি স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।গত ১২ ফেব্রুয়ারি উপস্থাপক হানিফ সংকেত ফেসবুকে লিখেছিলেন, ‘ইত্যাদির দীর্ঘ দিনের পথচলার সাথী, আমার খুব কাছের মানুষ, ইত্যাদি পরিবারের একজন সদস্য, ইত্যাদির অধিকাংশ জনপ্রিয় গানের সুর স্রষ্টা, বিশিষ্ট সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু জটিল রোগে আক্রান্ত হয়ে এখন ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। তার অবস্থা আশংকাজনক।

আলী আকবর রুপুর জন্য সবার দোয়া কামনা করছি।’অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গুণী এই সঙ্গীতকার। উল্লেখ্য জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদিতে আলী আকবর রুপুর সুর করা অনেক গান দর্শকমহলে বেশ প্রশংসিত। মৃত্যু আগ পর্যন্ত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিফ মিউজিক ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451