বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির কালো পতাকা মিছিল শনিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ,

সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে পুলিশ ‘গড়িমসি’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী শনিবার ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আমরা বৃহস্পতিবারের সমাবেশের সব প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমাদের একটি প্রতিনিধি দলও পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অনুমতির জন্য অনুরোধ করেছেন। কিন্তু সমাবেশের অনুমতি দেয়া নিয়ে গড়িমসি করা হচ্ছে। কারণ সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষ আমাদের বলেছেন, প্রশাসন অনুমতি দিলে তারা মাঠ ব্যবহার করতে দেবে।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী ২২ ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়ার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ৩ দফার কর্মসূচি পালন করে বিএনপি। খালেদা জিয়ার সাজার প্রতিবাদে আগামীকাল ২২ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছিলো দলটি। কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আশানুরূপ সাড়া পায়নি দলটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451