বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ করতে সরকার সচেষ্ট’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২৬ বার পড়া হয়েছে
‘সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ করতে সরকার সচেষ্ট’

অনলাইন ডেস্কঃ-

বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে সর্বস্তরে এই ভাষার প্রয়োগ করতে সরকার সচেষ্ট আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার রাজধানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সব ধরনের প্রতিষ্ঠানে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা ভাষাকে রক্ষা করতে অনেক রক্ত ক্ষয় হয়েছে। তাই এই ভাষার মর্যাদা রক্ষায় সব সময় সবাইকে কাজ করে যেতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাকে যেমন হৃদয়ে ধারণ করি ঠিক সেভাবে বাংলাকে আমরা সর্বস্তরে প্রতিষ্ঠিত করব।’

দিবসটি উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ মাদক বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাবেদ পাটোয়ারী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451