সলিম উল্লাহ , . স্টাফ রির্পোটার ঃ-
আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ ৩নং ওয়ার্ড যুবলীগ, ঢাকা মহানগর উত্তর, কেন্দ্রীয় শহীদমিনার যাওয়ার পথে মিরপুর ৬০ ফিট রোডে মণিপুর ছাফরা মসজিদের সামনে বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়,উক্ত দুর্ঘটনায় পল্লবী থানা ৩নং ওয়ার্ড যুবলীগের পাচ কর্মী গুরুতর আহত হন। দূর্ঘটনার সাথে সাথে গাড়িতে থাকা নেতা কর্মীরা দ্রুত নিকটস্থ সরকারি পঙ্গু হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করে জানাযায় পাঁচজন কর্মীর মধ্যে একজন কর্মী মোঃ মনির হোসেন(৪৩) আশংকাজনক।