রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

অর্থ খাতের অব্যবস্থাপনার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। আজ রোববার বিকেলে জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমাদের স্টক এক্সচেঞ্জ নিয়ে আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ২৫ শতাংশ শেয়ার বিক্রি করার একটি ষড়যন্ত্র চলতেছে। শেয়ারবাজার থেকে যদি এই ২৫ শতাংশ শেয়ার তুলে নিয়ে যায় যেকোনো কোম্পানি, তাহলে কিন্তু মার্কেটে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, সারা দেশে পড়বে। ব্যাংক খেয়ে, লুটপাট করে এখন গোটা স্টক এক্সচেঞ্জই লুটপাট হয়ে যাচ্ছে।’

জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন তিনি ডিসেম্বরে অবসরে যাবেন। ডিসেম্বর পর্যন্ত কেন তিনি রক্তক্ষরণ কন্টিনিউ করবেন। মানুষকে বাঁচান, জাতিকে বাঁচান, দেশকে বাঁচান। ডিসেম্বর পর্যন্ত আপনার ওয়েট করার দরকার কি যে, ডিসেম্বরে অবসরে যাবেন? আপনি আজকে অবসরে চলে যান, গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচান, আমাদের সবাইকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী শক্তিশালী অর্থমন্ত্রী চান। প্যারাডাইস পেপারে কোনো রাজনীতিবিদের নাম আসেনি, পানামা পেপারসে কোনো রাজনীতিবিদের আসেনি।’

গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত জানান, আগামী ডিসেম্বরে সত্যিকার অবসরে যাচ্ছেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451