বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কারিগরি শিক্ষাকে উন্নত করার জন্য রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪১২ বার পড়া হয়েছে
কারিগরি শিক্ষাকে উন্নত করার জন্য রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পীযুষ চাকমা রাঙামাটি প্রতিনিধি:-
“কারিগরি শিক্ষা নিলে,দেশ বিদেশে কর্ম মেলে ”  এই প্রতিপাদ্য নিয়ে  রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮ ঘটিকার সময়ে রাঙ্গামাটিতে  বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে এ উপলক্ষে রাঙ্গামাটি  শহরের পৌরসভা  থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ইনস্টেটিউটের কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা
হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.ডি.এম আজাদ জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট ডাইরেক্টর স্টেপ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,সিনিয়র অপারেটর world bank  ডক্টর মো:মোকলেজুর রহমান,বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্ঞ্জিনিয়ার আসুতোষ নাথ সহ রাঙ্গামাটি জেলার প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও বিভিন্ন ইলেক্ট্রনিকস সংবাদ কর্মী এবং সভায় সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল জনাব সানাউদ্দিন শেখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, জীবনকে উদ্ধুদ্ব করার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই।দেশকে উন্নতি করতে হলে কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে।পার্বত্য অঞ্চল তথা সমগ্র দেশকে বেকার দুরীকরণে কারিগরি শিক্ষাকে গ্রহণ করা প্রয়োজন।

বক্তারা আরো বলেন,কারিগরি শিক্ষার উন্নতি অর্থনৈতিক মুক্তি।দেশের সমগ্র উন্নতির অবদানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সর্বদা কাজ করে যাচ্ছে।পার্বত্য জেলা তথা
বাংলাদেশের সমগ্র শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান
জানান বক্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451