শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মধ্যবাড্ডায় ভেঙে পড়ল নির্মাণাধীন ইউলুপের বিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪১৭ বার পড়া হয়েছে
ভেঙে পড়ল মধ্যবাড্ডায়নির্মাণাধীন ইউলুপের বিম

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

ঢাকার মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে বিমটি ভেঙে পড়ে। তখন তাৎক্ষণিকভাবে পুলিশ রাস্তাটি বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ১০টার দিকেও রাস্তায় দুই ধারে অসংখ্য গাড়ি আটকে ছিল। অফিসগামী অনেক মানুষ হেঁটে অফিসের দিকে রওনা করছেন।

এ বিষয়ে ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, নির্মাণাধীন ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। সে সমস্যার সমাধান হলেও যানজট কাটেনি।

উল্লেখ্য, রাজধানীর গুলশান থেকে হাতিরঝিল হয়ে রামপুরামুখী যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় দুই বছর আগে মধ্যবাড্ডায় ইউলুপ নির্মাণের কাজ শুরু হয়। এ লক্ষ্য নিয়েই হাতিরঝিল প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করে ইউলুপ নির্মাণের পরিকল্পনা করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কিন্তু দুই বছরেও ইউলুপের কাজ শেষ হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451