বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে মেরিনড্রাইভ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ঢাবি’র ছাত্রী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় মাইক্রোবাসের সাথে ইজি-বাইকের সংঘর্ষে শাম্মি খানম তানিয়া (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে। নিহত শাম্মি ঢাকা কাস্টমস’র সহকারী কমিশনার আহসানুল কবিরের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তারা আজ দুপুরে টাঙ্গাইল থেকে কক্সবাজার বেড়াতে এসে এ দুর্ঘটনায় পতিত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি টমটম (ইজিবাইক) কে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে টমটমে থাকা ঢাবির ছাত্রী শাম্মি গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় টমটম চালক ও তার স্বামী আহসানুল হক আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছে। মাক্রোবাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451