শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

বিএনপি ৩ ঘন্টায় শেষ করল ৬ ঘণ্টার অনশন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে
বিএনপি ৩ ঘন্টায় শেষ করল ৬ ঘণ্টার অনশন

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১০টায় শুরু হওয়া ৬ ঘণ্টার অনশন কর্মসূচি পুলিশের অনুরোধে ৩ ঘন্টায় শেষ করলেন বিএনপি নেতাকর্মীরা। আজ বুধবার বেলা ১টার দিকে অনশন কর্মসূচি শেষ করে বিএনপি। যদি বিএনপি নেতারা বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। সকাল ১০টা থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করে আসছিল। জনদুর্ভোগের কারণে অনশন কর্মসূচি শেষ করতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালনকালে সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বিপাকে পড়ে এ এলাকা দিয়ে চলাচলকারীরা। এ অবস্থায় পুলিশের অনুরোধে দুপুর ১টায় অনশন কর্মসূচি সমাপ্ত করে দলটি। তবে বেলা ১১টা থেকে অনশনস্থল ঘিরে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। জলকামানের গাড়িও প্রস্তুত রাখা ছিল। অনশন কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকাল ৮টা থেকে প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড ভাবে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করার কথা ছিল তাদের। অনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, পুলিশের অনুরোধে দুপুর ১টার মধ্যে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হচ্ছি। খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপিকে দুর্বল করে তারা নির্বাচন করতে চায়। খালেদা জিয়া এবং বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেলো বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই বিএনপি নেত্রীকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম তিনদিন কারাগারের সিনিয়র জেল সুপারের পরিত্যক্ত কক্ষে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়। পরে শনিবার রাতে তাকে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451